কংগ্রেসকে বিদায় দলের জ্যেষ্ঠ নেতা সাংসদ প্ৰদ্যোত বরদলৈয়ের, বিজেপি টিকিটে লড়ার সম্ভাবনা দিশপুর আসনে
- ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ ত্যাগ অসম প্রদেশ কংগ্রেসের উপ-সভাপতি নব ঠাকুরিয়ার গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে প্রায় তিন দশকের দীর্ঘ সম্পৰ্কের অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিদায় জানালেন দলের জ্যেষ্ঠ নেতা এব
সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈ (ফাইল ফটো)


প্ৰদ্যুৎ বরদলৈ ও তাঁর পদত্যাগপত্র


- ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ ত্যাগ অসম প্রদেশ কংগ্রেসের উপ-সভাপতি নব ঠাকুরিয়ার

গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে প্রায় তিন দশকের দীর্ঘ সম্পৰ্কের অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিদায় জানালেন দলের জ্যেষ্ঠ নেতা এবং নগাঁওয়ের কংগ্রেসি সাংসদ প্ৰদ্যোত বরদলৈ। যোদান করবেন বিজেপিতে। বিজেপি টিকিটে লড়ার সম্ভাবনা দিশপুর আসনে।

রবিবার থেকেই তাঁর দলত্যাগ নিয়ে জোর জল্পনা চলছিল। গত কয়েকদিন ধরে মাঝে-মাঝে প্রদ্যোত বরদলৈ কংগ্রেসে থাকতে পারবেন না বলে ইঙ্গিত দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এরই মধ্যে আজ (মঙ্গলবার) নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড. শর্মা প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে প্রদ্যোত বরদলৈকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর সেই আহ্বানের পর সব জল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার রাতে রাজ্যের চারবারের বিধায়ক, মন্ত্রী, দুবারের সাংসদ প্ৰদ্যোত বরদলৈ দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে মাত্র ২৬টি শব্দে পদত্যাগপত্র লিখে দল ছেড়েছেন প্রদ্যোত। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, দলের সব পোস্ট, সুবিধা এবং প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দিয়েছেন।

এদিকে, অসম প্রদেশ বিজেপিও তাঁকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

পদত্যাগপত্র পাঠানোর সঙ্গে সঙ্গে দিল্লিতে তাঁর সরকারি আবাসন ‘গঙ্গা’য় ছুটে গেছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং অসমে দলের প্রভারী জীতেন সিং।

অন্যদিকে, আজ একই দিনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপ-সভাপতি নব ঠাকুরিয়াও ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেছেন। তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন এআইসিসি-র সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে। বর্তমানে নব তালুকদার দিল্লিতে অবস্থান করছেন, বুধবার তাঁর বিজেপিতে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা।

বিশ্বস্ত সূত্রের খবর, বুধবার নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande