জল্পনা নস্যাৎ, উত্তরপাড়ায় ভোটের টিকিট পেলেন না পাঁচালি-গায়িকা ইমন
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, ‘তৃণমূলের পাঁচালি’ গাওয়া চর্চিত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী হয়তো উত্তরপাড়া থেকে লড়বেন। কিন্তু জল্পনায় মঙ্গলবার সিলমোহর পড়ল না। উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী করা হল শীর্ষণ্য বন্দ্
জল্পনা নস্যাৎ, উত্তরপাড়ায় ভোটের টিকিট পেলেন না পাঁচালি-গায়িকা ইমন


কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, ‘তৃণমূলের পাঁচালি’ গাওয়া চর্চিত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী হয়তো উত্তরপাড়া থেকে লড়বেন। কিন্তু জল্পনায় মঙ্গলবার সিলমোহর পড়ল না। উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী করা হল শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে।

শীর্ষণ্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। তৃণমূল ছাত্র পরিষদের রাজনীতি থেকে উত্থান তাঁর। কলকাতা হাই কোর্টের আইনজীবী মহলে পরিচিত মুখ। আর জি কর থেকে প্রাথমিক ও এসএসসি নিয়োগ দুর্নীতি, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসক মৃত্যু, সন্দেশখালি গণধর্ষণ, বেআইনি হোর্ডিং মামলার মতো একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় লড়েছেন তিনি। সেই শীর্ষণ্যতে এবার আস্থা রেখেছে ঘাসফুল শিবির।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande