আড়ালিয়ায় বারুণী মেলায় জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, গ্রেফতার ৬
আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারুণী স্নান উপলক্ষ্যে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ১১ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জান
ছয় জুয়ারি গ্রেফতার


আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারুণী স্নান উপলক্ষ্যে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ১১ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার পবিত্র বারুণী স্নান উপলক্ষ্যে পূর্ব আগরতলা থানাধীন আড়ালিয়া নদী ঘাট এলাকায় মেলা বসে। এই মেলায় গোপনে জুয়ার আসর বসার খবর পায় পুলিশ। এরপরই পূর্ব থানার পুলিশ আচমকা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে।

অভিযানে ধৃতদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, নেশা ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি, এ ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande