সোনামুড়ায় নেশা কারবারি গ্রেফতার
বক্সনগর (ত্রিপুরা), ১৮ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ। নেশা কারবারে যুক্ত থাকার অভিযোগে নগদ টাকা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আরিফ হোসেন (২৬)। তার বাড
নেশা কারবারি গ্রেফতার


বক্সনগর (ত্রিপুরা), ১৮ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ। নেশা কারবারে যুক্ত থাকার অভিযোগে নগদ টাকা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আরিফ হোসেন (২৬)। তার বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বরদোয়াল বাগিয়াটিলা এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযানে নেমে তাকে নিজ এলাকা থেকেই আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে কিছু নগদ টাকা জব্দ করা হয়, যা নেশা লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

বুধবার ধৃতকে আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে সোনামুড়া থানার বিশেষ পুলিশ দল।

তদন্তকারী সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে সোনামুড়া ও মেলাঘর থানার অন্তর্গত একাধিক নেশা কারবারির নাম সামনে এসেছে। ইতিমধ্যেই সেইসব তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। পুলিশের ধারণা, একটি বড় নেশা চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande