রায়দিঘি ও কুলপিতে তৃণমূল প্রার্থীদের প্রচারে বিপুল সাড়া
দক্ষিণ ২৪ পরগনা, ১৮ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে রায়দিঘি ও কুলপি কেন্দ্রে তৃণমূলের প্রার্থীদের নিয়ে বিপুল সাড়া পড়েছে। রায়দিঘি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস মন্ডল। বুধবার দলের কর্মীদের সঙ্গে বৈঠকের পর তাপস মন্ডল প্রচার শুরু করেন।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী ধাড়া


দক্ষিণ ২৪ পরগনা, ১৮ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে রায়দিঘি ও কুলপি কেন্দ্রে তৃণমূলের প্রার্থীদের নিয়ে বিপুল সাড়া পড়েছে। রায়দিঘি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস মন্ডল। বুধবার দলের কর্মীদের সঙ্গে বৈঠকের পর তাপস মন্ডল প্রচার শুরু করেন। তিনি বলেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাংলার মানুষকে রক্ষা করতে আমরা একসঙ্গে লড়ব। ভোটে জিতলে সেই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব।

অন্যদিকে, কুলপি কেন্দ্রে প্রার্থী হয়েছেন বর্ণালী ধাড়া। তিনি বুধবার বলেন, কৃষিকে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে মানুষ স্বনির্ভর হতে পারে এবং চাকরির উপর নির্ভর না করে কৃষিকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করতে পারে। সমাজের কল্যাণে কাজ করতে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান।

রায়দীঘি ও কুলপি কেন্দ্রের প্রার্থীদের প্রচারে বিপুল সাড়া পড়ে এ দিন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande