দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর হোটেলে আগুন, নিয়ন্ত্রণে আনলো দমকল
দুর্গাপুর, ১৮ মার্চ (হি.স.): দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার দুপুরে। হোটেলটি দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত-র বলে জানা গিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, হোটেলের রান্নাঘরের চিমনি থেক
দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর হোটেলে আগুন, নিয়ন্ত্রণে আনলো দমকল


দুর্গাপুর, ১৮ মার্চ (হি.স.): দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার দুপুরে। হোটেলটি দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত-র বলে জানা গিয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, হোটেলের রান্নাঘরের চিমনি থেকে আচমকা ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় সাময়িকভাবে ইস্টবেঙ্গল সরণীতে যান চলাচলে বিঘ্ন ঘটে।

দমকলের প্রাথমিক অনুমান, চিমনিতে জমে থাকা তৈলাক্ত পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনায় রান্নাঘরের কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

হোটেলের মালিক কবি দত্ত জানান, এর আগেও অনুরূপ ঘটনা ঘটেছিল এবং চিমনিতে তেল জমে থাকাই আগুন লাগার সম্ভাব্য কারণ বলে তিনি মনে করছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande