
নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): গোয়া-সহ ৪টি রাজ্যে বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। বাকি তিনটি রাজ্য হল - নাগাল্যান্ড, কর্ণাটক ও ত্রিপুরা। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, গোয়ার পোন্ডা বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন রিতেশ রবি নায়েক। এই আসনে আম আদমি পার্টির প্রার্থী হলেন -গীতেশ নায়েক। নাগাল্যান্ডের সংরক্ষিত কোরিডাঙ বিধানসভা আসনের প্রার্থী হচ্ছেন দাওচিয়ের আই ইমচেন।
এছাড়াও কর্ণাটকের বাগালকোট আসনের প্রার্থী করা হয়েছে বীরভদ্রয়া চরন্তীমঠকে। কর্ণাটকের দাবনগেরে দক্ষিণ আসনের বিজেপি প্রার্থী হলেন শ্রীনিবাস টি। এছাড়াও ত্রিপুরার ধর্মনগর বিধানসভা আসনের প্রার্থী হলেন জহর চক্রবর্তী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ