শ্রীরাম জন্মভূমি মন্দির দর্শন ও পূজার্চনা রাষ্ট্রপতি মুর্মুর
অযোধ্যা, ১৯ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দির দর্শন ও পূজার্চনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার চৈত্র নবরাত্রির প্রথম দিনে, যথোচিত ধর্মীয় মর্যাদায় রাম মন্দিরে ভগবান রামের দর্শন ও পূজার্চনা করেন রাষ্ট্রপতি।
শ্রীরাম জন্মভূমি মন্দির দর্শন ও পূজার্চনা রাষ্ট্রপতি মুর্মুর


অযোধ্যা, ১৯ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দির দর্শন ও পূজার্চনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার চৈত্র নবরাত্রির প্রথম দিনে, যথোচিত ধর্মীয় মর্যাদায় রাম মন্দিরে ভগবান রামের দর্শন ও পূজার্চনা করেন রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ।

বৃহস্পতিবার সকালেই অযোধ্যা বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে রাষ্ট্রপতি যান রামমন্দিরে, রামলালার দর্শন ও পূজার্চনা করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার থেকে আগামী ২১ মার্চ পর্যন্ত ৩ দিনের উত্তর প্রদেশ সফরে। বৃহস্পতিবার অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দির পরিদর্শন করেন রাষ্ট্রপতি। তিনি রাম জন্মভূমি মন্দিরের বিভিন্ন স্থানে দর্শন ও আরতি দেখেন। শুক্রবার বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নন্দ কিশোর সোমানী অনকোলজি ব্লক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। পরবর্তী দিন, শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে ফেরার আগে গোবর্ধন পরিক্রমা করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande