
সুরাট, ১৯ মার্চ (হি.স.): একটি এমব্রয়ডারি কারখানার ভবনে আগুন লেগে ২ জনের মৃত্যু হয়েছে গুজরাটের সুরাট শহরে। জানা গিয়েছে, বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় আরও ৯ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে ভারতনগরের কাপোদ্রা এলাকার রচনা সার্কেলের কাছে অবস্থিত ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। মৃত ও আহতরা ওই কারখানার ভবনের মধ্যেই ছিলেন। ঘুমোচ্ছিলেন তাঁদের বেশির ভাগ। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ