দেশবাসীর সমৃদ্ধি কামনা করে বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): চৈত্র শুক্লাদি, উগাদি, গুড়ি পাড়ওয়া-সহ বিভিন্ন উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, চৈত্র শুক্লাদি, উগাদি, গুড়ি পাড়ওয়া, চেতি চাঁদ, নবরেহ
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): চৈত্র শুক্লাদি, উগাদি, গুড়ি পাড়ওয়া-সহ বিভিন্ন উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, চৈত্র শুক্লাদি, উগাদি, গুড়ি পাড়ওয়া, চেতি চাঁদ, নবরেহ এবং সাজিবু চেইরাওবা—এই শুভ মুহূর্তগুলিতে আমি আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নববর্ষকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে উদযাপিত এই উৎসবগুলি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের আনন্দঘন প্রতীক হিসেবে ভাস্বর। আমার একান্ত কামনা, এই আনন্দময় উৎসবগুলি সকলের জীবনে বয়ে আনুক সমৃদ্ধি ও নব আশার বার্তা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande