ইজরায়েল-ইরান সংঘাত, কলকাতায় শান্তির বার্তা নিয়ে পদযাত্রার ডাক ড. কে. এ. পলের
কলকাতা, ২ মার্চ (হি. স.): ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে অবিলম্বে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানালেন ''গ্লোবাল পিস ইনিশিয়েটিভ''-এর সভাপতি ড. কে. এ. পল। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়
শান্তি স্থাপনের বার্তা নিয়েই হাজির ড. এ. কে. পল


কলকাতা, ২ মার্চ (হি. স.): ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে অবিলম্বে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানালেন 'গ্লোবাল পিস ইনিশিয়েটিভ'-এর সভাপতি ড. কে. এ. পল।

সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

​তিনি বলেন, ইজরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত অত্যন্ত উদ্বেগজনক এবং এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের থেকেও ভয়াবহ রূপ নিতে পারে। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ ইতিমধ্যেই বিশ্বরাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। তার মাঝেই ইজরায়েল ও ইরানের এই নতুন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করছে বলে তিনি ইঙ্গিত দেন।

​ড. পল জানান, কলকাতায় শান্তি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে আগামী এক সপ্তাহের মধ্যে শহরজুড়ে একটি শান্তি মিছিলের উদ্যোগ নেওয়া হবে। এই উদ্দেশ্যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ইতিমধ্য়েই রাজ্য সচিবালয় নবান্নের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন।

​আন্তর্জাতিক স্তরে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ড. কে. এ. পল। বিভিন্ন দেশ ভ্রমণ করে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর এই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১৭টি দেশ থেকে তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande