রাজ্যের ১০ জেলায় খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করল জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি
কলকাতা, ২ মার্চ (হি. স.): রাজ্যজুড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সফলভাবে খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করল ''জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি'। সংস্থার উদ্যোগে, আমানত ফাউন্ডেশন ট্রাস্ট-এর তত্ত্বাবধানে এবং তাজ এন্ড জাকির সায়েদ ফ্যামিলি
রেশন সামগ্রী বিতরণ


কলকাতা, ২ মার্চ (হি. স.): রাজ্যজুড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সফলভাবে খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করল 'জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি'। সংস্থার উদ্যোগে, আমানত ফাউন্ডেশন ট্রাস্ট-এর তত্ত্বাবধানে এবং তাজ এন্ড জাকির সায়েদ ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশন-এর সহযোগিতায় রাজ্যের ১০টি জেলার ১৫টি কেন্দ্রে শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

​উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা, আলমপুর ও বজবজ-সহ মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার ও পুরুলিয়ার একাধিক স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সরিষার তেল, ছোলা, খেজুর, সেমাই, লবণ, মুড়ি, বেসন ও চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

​সংস্থার প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মণ্ডল বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সোসাইটির মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান শাহ আলম ও তাজ উদ্দিন সায়েদ এই মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande