জলপাইগুড়িতে সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দোকান
জলপাইগুড়ি, ২ মার্চ (হি. স.) : জলপাইগুড়ির চার নম্বর ঘুমটি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই একটি দোকান। সোমবার সকালে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। স্থানীয় বাসিন্দাদের মতে, সকালে বন্ধ দো
জলপাইগুড়িতে সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দোকান


জলপাইগুড়ি, ২ মার্চ (হি. স.) : জলপাইগুড়ির চার নম্বর ঘুমটি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই একটি দোকান। সোমবার সকালে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় বাসিন্দাদের মতে, সকালে বন্ধ দোকানের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আশপাশের বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেন। খবর পেয়েই দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। দোকানের মালিক জানিয়েছেন যে, আগুনে দোকানের সমস্ত মালপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। তাঁর দাবি অনুযায়ী, এই দুর্ঘটনায় ১০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

পুলিশ এবং দমকল বিভাগ আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande