
কলকাতা, ২ মার্চ (হি.স.): এ বারের নির্বাচনে ২৫০-র বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। দলের তফসিলি সংগঠনের নির্বাচনী প্রস্তুতি সভায় ফের এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নজরুল মঞ্চের এই সভায় তিনি বলেন, ভোটার তালিকায় বাংলার ৬০ লক্ষ মানুষকে বিচারাধীন রেখে দিয়েছে। এই বিজেপিকে এ বার বিচারাধীন করে দিতে হবে। দোলের পর থেকে তফসিলি এলাকায় প্রচার কর্মসূচি সম্পর্কে এ দিনের সভায় একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।
নজরুল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কে বাংলায় চিকেন প্যাটিস, এগ চাউমিন বিক্রি করবে তা দিল্লির জমিদাররা ঠিক করবে না। যতদিন আমরা আছি তা করতে দেবো না। বিজেপিকে ৫০-এর নীচে নামান, ২০২৯ পর্যন্ত কেন্দ্রে সরকার টিকবে না। ২৫০-এর বেশি আসনে এ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান। আগামী দিনে এদের শূন্য করতে হবে। এদের জেতানো আর দুধকলা দিয়ে সাপ পোষা একই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ