দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর, নিজেই পরিষ্কার করলেন তৃণমূল প্রার্থী; চাঞ্চল্য
দুর্গাপুর, ১৬ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায়। ঘটনায় রাজনৈতিক তরজা তীব্র হয়েছে শাসক-বিরোধী শিবিরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূল কর্মীরা
দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর, নিজেই পরিষ্কার করলেন তৃণমূল প্রার্থী; চাঞ্চল্য


দুর্গাপুর, ১৬ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায়। ঘটনায় রাজনৈতিক তরজা তীব্র হয়েছে শাসক-বিরোধী শিবিরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূল কর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার করছিলেন। অভিযোগ, সেই দেওয়ালগুলির মধ্যে একটি স্থানে মুখ্যমন্ত্রীর ছবির ওপর দুষ্কৃতীরা গোবর লেপে দেয়।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি নিজেই ছবির ওপর লাগানো গোবর পরিষ্কার করেন। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব।কবি দত্ত বলেন, “যারা নোংরা রাজনীতি করছে, তাদের জবাব বাংলার মানুষ দেবে। আমরা কোনও নোংরা রাজনীতি করি না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের প্রার্থী লক্ষণ ঘড়ুই বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। রাজ্যের শাসকদল মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ, তাই এসব ইস্যু তৈরি করছে।”ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande