এসআইআর-এর প্রভাবে বাঁকুড়ার ছ’টি কেন্দ্রে বদলাতে পারে ভোটের সমীকরণ
বাঁকুড়া, ২১ মার্চ (হি.স.) : আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা এলাকার অধীন শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রাইপুর, তালডাংরা ও বাঁকুড়া—এই ছ’টি কেন্দ্রে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এর ফলে জয়-পরাজয়ের সম
এসআইআর-এর প্রভাবে বাঁকুড়ার ছ’টি কেন্দ্রে বদলাতে পারে ভোটের সমীকরণ


বাঁকুড়া, ২১ মার্চ (হি.স.) : আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা এলাকার অধীন শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রাইপুর, তালডাংরা ও বাঁকুড়া—এই ছ’টি কেন্দ্রে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এর ফলে জয়-পরাজয়ের সমীকরণেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছ’টি কেন্দ্রের মধ্যে শালতোড়া, ছাতনা ও বাঁকুড়া দখল করে বিজেপি। অন্যদিকে রানীবাঁধ, রাইপুর ও তালডাংরায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ওই নির্বাচনে জয়ের ব্যবধান বিভিন্ন কেন্দ্রে ০.৭০ শতাংশ থেকে ১০.২০ শতাংশ পর্যন্ত ছিল।

পরবর্তী সময়ে তালডাংরায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হন এবং সেখানে শাসকদলের ভোটের হার বৃদ্ধি পায়, বিপরীতে বিজেপির ভোট কিছুটা কমে।

জেলা নির্বাচন আধিকারিকের প্রকাশিত সাম্প্রতিক ভোটার তালিকা অনুযায়ী, ছ’টি কেন্দ্রে ভোটারের সংখ্যা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও অধিকাংশ কেন্দ্রে আগের তুলনায় হ্রাস লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটার তালিকায় এই পরিবর্তন হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এখনও কিছু নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া চললেও মোটের উপর ভোটার সংখ্যার এই পরিবর্তন আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ফলে বাঁকুড়ার এই ছ’টি কেন্দ্রেই নির্বাচনী লড়াই নতুন সমীকরণে গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande