কাঁকসায় শিশুকে তুলে নিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ
দুর্গাপুর, ২১ মার্চ (হি.স.) : পাড়ায় বাউল অনুষ্ঠানের মধ্যে বাড়ি থেকে এক শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে শনিবার ঘিরে কাঁকসার প্রয়াগপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। অভিযোগ
কাঁকসায় শিশুকে তুলে নিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ


দুর্গাপুর, ২১ মার্চ (হি.স.) : পাড়ায় বাউল অনুষ্ঠানের মধ্যে বাড়ি থেকে এক শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে শনিবার ঘিরে কাঁকসার প্রয়াগপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

অভিযোগ অনুযায়ী, বছর ছয়েকের ওই শিশুটিকে তার বাবা-মা বাউল অনুষ্ঠানে যাওয়ার সময় দাদু-দিদার কাছে রেখে যান। সেই সুযোগে শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ কয়েকজন যুবক ঘরের ভিতর থেকে শিশুটিকে তুলে নিয়ে পাশের জঙ্গলে যায় বলে অভিযোগ। সেখানে তার উপর নির্যাতনের চেষ্টা করা হয় বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খোঁজ শুরু হয়। পরে গ্রামের পাশের একটি ঝোপ থেকে শিশুটির কান্নার আওয়াজ পেয়ে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের কাছ থেকে এক যুবককে আটক করা হয়েছে, যদিও অন্যরা পালিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande