রবিবার নিৰ্বাচনী সফরে হাফলং আসছেন বিজেপি নেতা হিমন্তবিশ্ব
হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ডিমা হাসাও জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। তবে অন্য দলকে পেছনে ফেলে শাসক বিজেপি পাহাড়ি জেলায় ব্যাপক প্রচার-অভিযান চালিয়েছে। এর মধ্যে বিজেপির কার্যকর্তাদের
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা (ফাইল ফটো)


হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ডিমা হাসাও জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। তবে অন্য দলকে পেছনে ফেলে শাসক বিজেপি পাহাড়ি জেলায় ব্যাপক প্রচার-অভিযান চালিয়েছে। এর মধ্যে বিজেপির কার্যকর্তাদের উজ্জীবিত করতে দলের তারকা-প্রচারক মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আগামী রবিবার একদিনের সফরে হাফলং আসছেন।

সূত্রের খবর, এদিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ হাফলং আসবেন বিজেপি নেতা ড. হিমন্তবিশ্ব শর্মা। এদিন হাফলং এসে দলীয় নেতা-কার্যকর্তাদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande