
শ্ৰীভূমি (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : শ্ৰীভূমি টাউন ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজ পরিচালনা করেন বদরপুর আল ফুরকান অ্যাকাডেমির প্রিন্সিপাল মওলানা মুফতি মাহবুবুল আলম বড়ভুইয়াঁ। সীমান্ত জেলা শ্রীভূমির ঐতিহ্যবাহী টাউন ঈদগাহে পালিত হয়েছে খুশির ঈদ। করিমগঞ্জ টাউন ঈদগাহে প্ৰায় ২৫ হাজার মুসল্লি ঈদের দু'রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশেষ প্রার্থনা করেন মাওলানা মুফতি মাহবুবুল আলম বড়ভুইয়াঁ।
নামাজ শেষে তিনি ভারতের জাত-পাত ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণির মানুষের সুখ-শান্তির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেছেন। নামাজ শুরু হওয়ার আগে প্রধান বক্তা মওলানা মুফতি মাহবুবুল আলম বড়ভুইয়াঁ রোজা, ফিৎরা সহ ইসলামের নানা দিক তুলে প্রাঞ্জল ভাষায় বয়ান পেশ করেন। অন্যদিকে নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস