হাইলাকান্দিতে গ্যাস সংকট, প্রশাসনের জরুরি হেল্পলাইন চালু
হাইলাকান্দি (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : জেলায় চলমান রান্নার গ্যাস সংকটের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। সাধারণ এলপিজি গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি যোগাযোগের জন্য হেল্পলাই
হাইলাকান্দিতে গ্যাস সংকট, প্রশাসনের জরুরি হেল্পলাইন চালু


হাইলাকান্দি (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : জেলায় চলমান রান্নার গ্যাস সংকটের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। সাধারণ এলপিজি গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ সংক্রান্ত যে কোনও অভিযোগ, সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সরাসরি জেলা জরুরি কার্যক্রম কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যাবে। এজন্য দুটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে যথাক্ৰমে ৭৬৩৫৯৩৭১৯৪ এবং ৭০০২৩৫৭৭৪৭।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার সরবরাহ না হওয়া, অতিরিক্ত মূল্য আদায়, কালোবাজারি বা এ সংক্রান্ত অন্য যে কোনও অভিযোগের ক্ষেত্রে সাধারণ মানুষকে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। পাশাপাশি তেল সংস্থার আধিকারিক, গ্যাস বিতরণকারী এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জনসাধারণের সমস্যা সমাধানে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলাশাসকের স্বাক্ষরিত এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande