
হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : হাফলং আসনের বর্তমান বিধায়ক, রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেত্রী নন্দিতা গার্লোসা কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসার পর ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলঙে নির্মল লাংথাসার নাম ঘোষণা করেছে কংগ্রেস।
এদিকে কংগ্রেস প্রার্থী হিসেবে এক সময়ের হেভিওয়েট কংগ্রেস নেতা প্রয়াত গোবিন্দচন্দ্র লাংথাসার কনিষ্ঠ পুত্র নির্মল লাংথাসার নাম হাফলং আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই হাফলং রাজীব ভবনে কংগ্রেসের নেতা-কর্মীরা আতসবাজি পুড়িয়ে আনন্দোল্লাসে মেতে উঠেন।
এবার হাফলং আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন লাংথাসা। বিজেপির রূপালি লাংথাসা, ন্যাশনাল পিপলস পার্টির ড্যানিয়েল লাংথাসা এবং কংগ্রেসের নির্মল লাংথাসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব