ঘরে ঘরে প্রচার, হরিনাম সংকীর্তনে অংশ—জঙ্গলমহলে জনসংযোগে জোর বিজেপি প্রার্থীর
ঝাড়গ্রাম, ২১ মার্চ (হি.স.) : বিধানসভা ভোটকে সামনে রেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জোরকদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। শনিবার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। সাঁকরাইল ব্লকের পাটাশিমুল অঞ্চলের রাধাগোবি
ঘরে ঘরে প্রচার, হরিনাম সংকীর্তনে অংশ—জঙ্গলমহলে জনসংযোগে জোর বিজেপি প্রার্থীর


ঝাড়গ্রাম, ২১ মার্চ (হি.স.) : বিধানসভা ভোটকে সামনে রেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জোরকদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। শনিবার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি।

সাঁকরাইল ব্লকের পাটাশিমুল অঞ্চলের রাধাগোবিন্দপুর এলাকায় প্রচারের পাশাপাশি হরিনাম সংকীর্তনেও অংশ নেন বিজেপি প্রার্থী। ওই এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

পরবর্তীতে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের বিরিহান্ডি গ্রামেও হরিনাম সংকীর্তনের মাধ্যমে জনসংযোগ চালান রাজেশ মাহাতো। সেখানে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়।

ভোটের আগে ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাতো, যিনি ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সহ-সভাপতি এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande