হাফলং আসনে মনোনয়ন পেশ বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার
হাফলং (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : মনোনয়নপত্র দাখিলের শেষ দিন দলীয় শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা। হাফলং জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে সহস্ৰাধিক নেতা-কাৰ্যকৰ্তা এবং সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা কমিশনারের কার
দেবোলাল গার্লোসা, সাংসদ হরেন সিং বেকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করছেন বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা


হাফলং (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : মনোনয়নপত্র দাখিলের শেষ দিন দলীয় শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা।

হাফলং জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে সহস্ৰাধিক নেতা-কাৰ্যকৰ্তা এবং সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়ন দাখিল করেছেন বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা। মনোনয়ন দাখিলের সময় রূপালির সঙ্গে ছিলেন ডিফু লোকসভা কেন্দ্রের সাংসদ হরেন সিং বে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ও পরিষদ সদস্যরা।

মনোনয়ন পত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে রূপালি লাংথাসা হাফলং আসনে তাঁর জয় নিশ্চিত বলে দাবি করে বলেন, হাফলং আসনে কংগ্রেস বা এনপিপি বিজেপির কাছে কোনও ফ্যাক্টর হবে না। বিজেপির সঙ্গে কোনও দলের লড়াই হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করে তিনি বলেন, হাফলং আসনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। রূপালি বলেন, উন্নয়নের নিরিখে ডিমা হাসাও জেলার মানুষ বিজেপির সঙ্গেই রয়েছেন।

এদিকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা কুড়ি হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করেছেন।

এদিন হাফলং আসন থেকে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি)-র প্রার্থী হিসেবে আনজস তেরনও মনোনয়নপত্র দাখিল করেছেন। হাফলং আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট চারজন প্রার্থী।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande