জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান এনআইএ-র
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): গত বছরের নভেম্বরে দিল্লির লাল কেল্লা এলাকায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১১ জনের। আহত হয়েছিলেন অন্তত ৩২ জন| সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কয়েক জনকে। সেই বিস্ফোরণ এর তদন্তে সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে
জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান এনআইএ-র


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): গত বছরের নভেম্বরে দিল্লির লাল কেল্লা এলাকায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১১ জনের। আহত হয়েছিলেন অন্তত ৩২ জন| সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কয়েক জনকে। সেই বিস্ফোরণ এর তদন্তে সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের অন্তত ৯টি জায়গায় অভিযান চালাচ্ছেন জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আধিকারিকরা। এনআইএ-র এক আধিকারিক জানিয়েছেন, এ দিন সকাল থেকে কুপওয়ারা জেলার হান্দওয়ারা, বারামুল্লা জেলার রাফিয়াবাদ এবং কুলগামের নানা জায়গায় তল্লাশি অভিযান চলছে। শ্রীনগরেও তল্লাশি চালানো হয় এ দিন। তবে এই অভিযান নিয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি এনআইএ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande