বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে বদ্ধপরিকর : অতিশী মারলেনা
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি. স.) : বিজেপি তথা দিল্লি সরকারের বিরুদ্ধে আবারও বিষোদগার করলেন দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। তাঁর অভিযোগ, বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে বদ্ধপরিকর। অতিশীর নেতৃত্বে সোমবার আম আদমি পার্টির বিধায়করা দিল্লি বিধানসভার বাইর
অতিশী


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি. স.) : বিজেপি তথা দিল্লি সরকারের বিরুদ্ধে আবারও বিষোদগার করলেন দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। তাঁর অভিযোগ, বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে বদ্ধপরিকর। অতিশীর নেতৃত্বে সোমবার আম আদমি পার্টির বিধায়করা দিল্লি বিধানসভার বাইরে 'গণতন্ত্রের প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া মিছিল' বের করেন। এএপি-র বিধায়কদের বরখাস্ত এবং বিধানসভা চত্বরে তাঁদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে এই বিক্ষোভ করা হয়।

অতিশী এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে বদ্ধপরিকর। আমরা বিধানসভার বাইরে আছি, যা গণতন্ত্রের মন্দির। কোন ভিত্তিতে বিরোধী বিধায়কদের বের করে দেওয়া হচ্ছে? কেউ উঠে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেই তাঁকে বিধানসভা থেকে বের করে দেওয়া হচ্ছে। কেউ কোনও বিষয় উত্থাপন করলেই তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। কেউ নিজের এলাকায় কোনও সমস্যা তুললে, তা জলের সমস্যাই হোক বা বিদ্যুতের সমস্যা, তাঁর ওপর বিশেষাধিকার চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কেমন পদ্ধতি? এটা বিরোধী দলের কণ্ঠরোধ করার একটা উপায়। এটা গণতন্ত্রকে হত্যা করার একটা উপায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande