প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঝাড়খণ্ডের বিজেপি রাজ্য সভাপতির
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য সভাপতি তথা সাংসদ আদিত্য সাহু সোমবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় তিনি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। সরকারের প
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঝাড়খণ্ডের বিজেপি রাজ্য সভাপতির


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য সভাপতি তথা সাংসদ আদিত্য সাহু সোমবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় তিনি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। সরকারের প্রধান (মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী) হিসেবে ৮,৯৩১ দিন পূর্ণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আদিত্য সাহু|

সাক্ষাতের সময় আদিত্য সাহু বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দিকনির্দেশনা পেয়েছেন বলে জানা গেছে। এও জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম এবং উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে উভয়ের। বিজেপি রাজ্য সভাপতি আদিত্য সাহু প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে এ দিন বলেন, তাঁর নির্দেশনায় দেশ ক্রমাগত উন্নতি করছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande