প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন সিকিমের সাংসদ সুব্বার
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): সিকিম ক্রান্তিকারী মোর্চার লোকসভার সাংসদ ডঃ ইন্দ্র হ্যাং সুব্বা শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড অর্জন করায় প্রধানমন্
প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন সিকিমের সাংসদ সুব্বার


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): সিকিম ক্রান্তিকারী মোর্চার লোকসভার সাংসদ ডঃ ইন্দ্র হ্যাং সুব্বা শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড অর্জন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সিকিমের মুখ্যমন্ত্রী এবং সেই রাজ্যের জনগণ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে ডঃ সুব্বা অভিনন্দন জানিয়েছেন ।

সোমবার লোকসভায় ডঃ সুব্বা বলেন, ২০০১ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারপর থেকে তিনি সরকারের প্রধান (মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী) হিসেবে ৮,৯৩১ দিন অতিবাহিত করেছেন। এই দীর্ঘ মেয়াদ সরকারের প্রধান হিসেবে থেকে প্রধানমন্ত্রী মোদী সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর রেকর্ড ছাড়িয়ে গেছেন| উল্লেখ্য, সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের ৮,৯৩০ দিন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড ছিল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande