ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মহান স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি। প্রধানমন্ত্রী এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ আমি ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং,
ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মহান স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি। প্রধানমন্ত্রী এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ আমি ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি শ্রদ্ধায় নত হচ্ছি। দেশের জন্য তাঁদের জীবনদান আমাদের সকলের স্মৃতিতে অঙ্কিত হয়ে রয়েছে।

তরুণ বয়সে তাঁরা ভারতের স্বাধীনতার জন্য দেখিয়েছিলেন অসাধারণ শৌর্য এবং অদম্য নিষ্ঠা। ঔপনিবেশিক শাসনের শক্তির কাছে নত না হয়ে তাঁরা বেছে নিয়েছিলেন দৃঢ় মনোবলের সঙ্গে আত্মত্যাগের পথ, দেশকে স্থান দিয়েছিলেন নিজেদের জীবনের ওপরে। ন্যায়, দেশপ্রেম এবং নির্ভীক প্রতিরোধে তাঁদের আদর্শ অগণিত ভারতীয়ের হৃদয়ে উদ্দীপনার শিখা প্রজ্জ্বলিত করে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande