
চেন্নাই, ২৩ মার্চ (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার চেন্নাই পৌঁছন। তিনি তামিলনাড়ুতে বিজেপির দায়িত্বপ্রাপ্ত| তামিলনাড়ুতে আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন| সেই নির্বাচনে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (এআইএডিএমকে) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে আসন রফা চূড়ান্ত হতে পারে সোমবার সন্ধ্যায়|
পীযূষ গোয়েল এ দিন সকালে চেন্নাই পৌঁছন। চেন্নাই বিমানবন্দরে এল. মুরুগান এবং নয়িনার নাগেন্দ্রন-সহ বিজেপি নেতারা তাঁকে স্বাগত জানান। বিমানবন্দরে সাংবাদিকদের পীযূষ গোয়েল বলেন, তামিলনাড়ু পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি এও বলেন, দ্রাবিড় মুন্নেত্র কাজাগম এবং কংগ্রেসের জোট নিয়ে জনগণ হতাশ ও অসন্তুষ্ট। ডিএমকে জোটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন পীযূষ গোয়েল। তিনি জানান, সোমবার সন্ধ্যায় এনডিএ-র বৈঠকে আসন রফা চূড়ান্ত করা হবে। তামিলনাড়ু ও পুদুচেরিতে এনডিএ জয়ী হবে এবং সরকার গঠন করবে বলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন এদিন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ