দেহরাদূনে ছাত্রদের দুই দলের মধ্যে সংঘর্ষে মৃত এক, গ্রেফতার তিন
দেহরাদূন , ২৪ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের দেহরাদূন জেলায় কলেজ ছাত্রদের দুই দলের মধ্যে সংঘর্ষে বাধে। সোমবার রাতে প্রেমনগর থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। এই হাতাহাতির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে । এই ঘটনায় পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছ
দেহরাদূনে ছাত্রদের দুই দলের মধ্যে সংঘর্ষে মৃত এক, গ্রেফতার তিন


দেহরাদূন , ২৪ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের দেহরাদূন জেলায় কলেজ ছাত্রদের দুই দলের মধ্যে সংঘর্ষে বাধে। সোমবার রাতে প্রেমনগর থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। এই হাতাহাতির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে । এই ঘটনায় পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম দিব্যাংশু যাত্রানা (২২) । গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম যুবরাজ কুমার (২০), মধুর খান্ডেলওয়াল (১৯), এবং শিবম শর্মা (২০)। সোমবার রাতে প্রেমনগরের কেহরি গ্রামে দুই দলের যুবকদের মধ্যে মারামারি হয়। যাতে এক যুবক গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে উভয়েই প্রেমনগরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং কলেজে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। পুলিশ এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande