
মুম্বই, ২৬ মার্চ (হি.স.): অপারেশন সিঁদুর–কে বড় পর্দায় আনার প্রস্তুতি চলছে। ২০২৫ সালের এপ্রিলে পহেলগামের সন্ত্রাসী হামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর অভিযান, অপারেশন সিঁদুর এবার বড় পর্দায় দেখানো হবে। চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী এবং ভূষণ কুমারের সংস্থা টি-সিরিজ, এই বিষয় নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করছে। যা চলচ্চিত্র জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, চলচ্চিত্রটি লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টাইনি ধিলনের (অবসরপ্রাপ্ত) লেখা অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান বইটির উপর ভিত্তি করে নির্মিত হবে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, এই গল্পটি সময়ের দাবি এবং এটি সম্পূর্ণ সত্যের সঙ্গে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। তিনি আরও বলেন যে চলচ্চিত্রটিতে সাহসিকতা, কৌশল এবং পেশাদারিত্ব তুলে ধরা হবে।
চলচ্চিত্রটি টি-সিরিজ এবং আই'ম বুদ্ধা প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত হবে। অগ্নিহোত্রী স্পষ্ট করেছেন যে, তাঁর উদ্দেশ্য কোনও আলোড়ন সৃষ্টি করা নয়। বরং তথ্য ও স্বচ্ছতার সঙ্গে গল্পটি উপস্থাপন করা। যদিও চলচ্চিত্রটির তারকা কে হবেন বা মুক্তির তারিখ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন