৩ জুলাই মুক্তি পাচ্ছে ‘নাগবন্ধম’, রামনবমীতে ঘোষণা নির্মাতাদের
মুম্বই, ২৬ মার্চ (হি.স.) : পৌরাণিক ঘরানার ছবি নাগবন্ধম-কে ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে ছবিটির মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা। নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, চলতি বছরের ৩ জুলাই প
৩ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ‘নাগাবন্ধম


মুম্বই, ২৬ মার্চ (হি.স.) : পৌরাণিক ঘরানার ছবি নাগবন্ধম-কে ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে ছবিটির মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা।

নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, চলতি বছরের ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এর আগে ‘মহাশিবরাত্রি’-তে অভিনেতা মহেশ বাবু ছবির টিজার প্রকাশ করেছিলেন, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পড়েছিল। অভিষেক পিকচার্স’ ও ‘নিক স্টুডিওস’-এর ব্যানারে নির্মিত এই ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিষেক নামা।

ছবিতে অভিনেতা বিরাট কর্ণ ‘মহাদেব’-এর ভূমিকায় এবং অভিনেত্রী নাভা নতেশ ‘পার্বতী’-র চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি ঐশ্বর্যা মেনন, মহেশ মাঞ্জরেকর ও জগপতি বাবু-র মতো তারকারাও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ভারতের প্রাচীন বিষ্ণু মন্দিরের রহস্যকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির কাহিনি, যা একে দৃশ্যগতভাবে জাঁকজমকপূর্ণ ও রোমাঞ্চকর করে তুলেছে। বড় পর্দায় এই পৌরাণিক কাহিনি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande