‘আখরি সওয়াল’-এর পোস্টার প্রকাশ, ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি
মুম্বই , ২৬ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘আখরি সওয়াল’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই চর্চায় উঠে এসেছে। প্রথম ঝলকের পর এই পোস্টার দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। পোস্টারে বড় একটি প্রশ্নচিহ্নের মধ্যে সঞ্জয় দত্ত
১৫ মে মুক্তি পাচ্ছে ‘আখরি সওয়াল’, প্রকাশ্যে পোস্টার


মুম্বই , ২৬ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘আখরি সওয়াল’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই চর্চায় উঠে এসেছে। প্রথম ঝলকের পর এই পোস্টার দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। পোস্টারে বড় একটি প্রশ্নচিহ্নের মধ্যে সঞ্জয় দত্তের গম্ভীর মুখ ফুটে উঠেছে, যা ছবির ভাবনার গভীরতার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ মে ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

ছবিতে অভিনয় করেছেন অমিত সাধ, নামাশি চক্রবর্তী, সমীরা রেড্ডি, ত্রিধা চৌধুরী এবং নীতু চন্দ্রা। ছবির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অভিজিত মোহন বারাং, যিনি পিকাসো ছবির জন্য ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মান পান। ‘আখরি সওয়াল’ নির্মিত হয়েছে ‘নিম ট্রি এন্টারটেইনমেন্ট’ এবং ‘নিখিল নন্দা মোশন পিকচার্স’-এর ব্যানারে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande