শনিবার ঝাড়খণ্ড সফরে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শনিবার ঝাড়খণ্ড সফরে যাবেন। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর এই রাজ্যে সরকারিভাবে প্রথম সফর। তাঁর সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত। এই সফরকালে উপরাষ্ট্রপতি সি পি রাধ
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান


নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শনিবার ঝাড়খণ্ড সফরে যাবেন। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর এই রাজ্যে সরকারিভাবে প্রথম সফর। তাঁর সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত। এই সফরকালে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন খুন্তি জেলার উলিহাতু গ্রামে যাবেন। সেখানে তিনি বিরসা মুন্ডার জন্মস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। তিনি বিরসা মুন্ডার পরিবার ও বংশধরদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তাঁদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন রাঁচির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর ১৫তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande