
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করেছে। এই হারটি সঙ্কট-পূর্ববর্তী সময়ের বরাদ্দের সাপেক্ষে নির্ধারিত। সরকার জানিয়েছে, আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাণিজ্যিক এলপিজির এই অতিরিক্ত বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে সেই সব শ্রম-নিবিড় শিল্প খাতকে দেওয়া হবে— যেমন ইস্পাত, অটোমোবাইল, বস্ত্র, রঞ্জক পদার্থ (ডাই), রাসায়নিক এবং প্লাস্টিক শিল্প। যারা অন্যান্য অপরিহার্য খাতগুলোকেও সহায়তা প্রদান করে থাকে। এই শিল্পগুলোর মধ্যে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলিকে, অর্থাৎ যেসব শিল্পের জন্য বিশেষ ধরনের তাপ প্রদানের উদ্দেশ্যে এলপিজি অপরিহার্য এবং যার বিকল্প হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা সম্ভব নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ