ধুরন্ধর ২ : অষ্টম দিনে বক্স অফিসে আয় ৪৯.৭০ কোটি টাকা
মুম্বই, ২৭ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিন থেকে অষ্টম দিন পর্যন্ত সিনেমাটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এক সপ্তাহের মধ্যে ৬০০ কোটি টাকার আয় পার করে এটি এখন ব
ধুরান্ধর ২ : অষ্টম দিনে বক্স অফিসে আয়  ৪৯.৭০ কোটি টাকা


মুম্বই, ২৭ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিন থেকে অষ্টম দিন পর্যন্ত সিনেমাটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এক সপ্তাহের মধ্যে ৬০০ কোটি টাকার আয় পার করে এটি এখন বিশ্বজুড়ে নতুন রেকর্ড গড়ছে। মুক্তির অষ্টম দিনে সিনেমাটি ৪৯.৭০ কোটি টাকা আয় করেছে।

শুক্রবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির অষ্টম দিনে সিনেমাটি ৪৯.৭০ কোটি টাকা আয় করেছে। পেইড প্রিভিউ শো থেকে ৪৩ কোটি টাকা সহ, ধুরন্ধর ২-এর মোট দেশীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৬২৪.৪৭ কোটি টাকায়। বিশ্বজুড়ে সিনেমাটি ১,০৬৭.২৪ কোটি টাকা আয় করেছে। যা পাঠান এর ১,০৫০.৩ কোটি টাকার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande