নতুন সম্পর্কের জল্পনা ‘মজার’ই মনে করেন মালাইকা!
মুম্বই, ২৭ মার্চ (হি.স.): বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ফের তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মডেল এবং স্প্লিটসভিলা-খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তাঁর কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ায়
নতুন সম্পর্কের জল্পনা ‘মজার’ই মনে করেন মালাইকা!


মুম্বই, ২৭ মার্চ (হি.স.): বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ফের তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মডেল এবং স্প্লিটসভিলা-খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তাঁর কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ায়। বিশেষ করে তাঁদের বয়সের ব্যবধান নিয়েও সমাজিক মাধ্যমে নানা মন্তব্য ও কটাক্ষ শুরু হয়।

তবে এই সমস্ত জল্পনার জবাবে এবার সরাসরি মুখ খুলেছেন মালাইকা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, সৌরভ বেদী তাঁর “ভালো বন্ধু” ছাড়া আর কিছুই নন। সমাজিক মাধ্যমে যেভাবে তাঁদের সম্পর্ক তুলে ধরা হচ্ছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেই দাবি অভিনেত্রীর।

মালাইকার কথায়, প্রতিবার কারওর সঙ্গে দেখা গেলেই তার সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হয়। এটা এখন খুবই অদ্ভুত এবং বিরক্তিকর হয়ে উঠেছে। যদিও এই ধরনের গুজবকে তিনি খুব একটা গুরুত্ব দেন না বলেও জানান। বরং ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব খবর পড়ে হাসাহাসি করেন বলেই জানিয়েছেন তিনি। অভিনেত্রী আরও বলেন, তাঁর জীবনে এই মুহূর্তে কোনও সঙ্গীর প্রয়োজন নেই। তবে কারও সঙ্গে থাকা অবশ্যই সুন্দর। কিন্তু আপাতত তিনি নিজের মতো করে জীবন উপভোগ করছেন এবং নতুন কোনও সম্পর্কে জড়ানোর তাড়াহুড়ো নেই।

উল্লেখ্য, মালাইকা অরোরা ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। যদিও দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর তাঁদের বিচ্ছেদের খবরও সামনে আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande