পেদ্দি সিনেমায় রাম চরণের নতুন লুক প্রকাশ পেল
মুম্বই, ২৭ মার্চ (হি.স.): ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র হিসেবে পেদ্দি ক্রমশ নিজের অবস্থান আরও মজবুত করছে। সিনেমাটির প্রতিটি নতুন রিলিজের সঙ্গে দর্শকদের উত্তেজনা বেড়েই চলেছে। যদিও সিনেমাটি ঘোষণা ভিডিওতে রাম চরণকে একজন গ্রামের ক্রিকেটার হ
পেদ্দি সিনেমায় রাম চরণের নতুন লুক প্রকাশ পেল


মুম্বই, ২৭ মার্চ (হি.স.): ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র হিসেবে পেদ্দি ক্রমশ নিজের অবস্থান আরও মজবুত করছে। সিনেমাটির প্রতিটি নতুন রিলিজের সঙ্গে দর্শকদের উত্তেজনা বেড়েই চলেছে। যদিও সিনেমাটি ঘোষণা ভিডিওতে রাম চরণকে একজন গ্রামের ক্রিকেটার হিসেবে দেখানো হয়েছিল। পেদ্দি পালোয়ান কন্টেন্টে এখন তাঁর অসাধারণ রূপান্তর তুলে ধরা হয়েছে। যেখানে তিনি কুস্তির আখড়ায় নেমেছেন। এই রূপান্তরকে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা রূপান্তর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গেছে, সিনেমাটির নতুন ভিজ্যুয়ালগুলিতে রাম চরণের সুগঠিত শরীর এবং একজন কুস্তিগীর হিসেবে তাঁর প্রস্তুতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। ক্রিকেট থেকে কুস্তিতে তাঁর এই রূপান্তর শুধু অনন্যই নয়, এটি ভারতীয় সাংস্কৃতিক খেলা কুস্তিকে অত্যন্ত প্রামাণিকভাবে উপস্থাপন করে। আবহ সঙ্গীত এবং সিনেম্যাটিক উপস্থাপনা এই রূপান্তরকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে। পূর্বে মুক্তিপ্রাপ্ত চিকিরি চিকিরি এবং রাই রাই রা রা গান দুটিও দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে। যা সিনেমাটির জন্য উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমাতে রাম চরণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, জগপতি বাবু, শিব রাজকুমার এবং দিব্যেন্দু শর্মা। এ. আর. রহমানের সংগীতের আয়োজনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং ভক্তরা ব্যাপক উত্তেজনা তৈরি করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande