
মুম্বই, ২৭ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত ক্যাপ্টেন ইন্ডিয়া সিনেমাটি আবারও আলোচনায়। এই দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং এটি বন্ধ হয়ে যাওয়ার খবরও শোনা গিয়েছিল। কিন্তু, সাম্প্রতিক খবর অনুযায়ী, সিনেমাটি আবারও গতি পেয়েছে এবং এর শুটিং শীঘ্রই শুরু হতে চলেছে। যা ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
জানা গেছে, বিমান-ভিত্তিক এই ড্রামাটির শুটিং চলতি বছরের গ্রীষ্মকালেই শুরু হবে। নির্মাতারা মে থেকে জুলাইয়ের মধ্যে শুটিং শুরুর পরিকল্পনা করছেন। সিনেমার পরিচালক নিয়েও তৈরি হওয়া ধোঁয়াশা এখন স্পষ্ট। ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত পরিচালক শিমিত আমিন এই সিনেমাটি পরিচালনা করছেন। এর আগে খবর এসেছিল যে তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, যার ফলে সিনেমার কাজ স্থগিত হয়ে গিয়েছিল এবং নানা গুজব ছড়িয়েছিল। তবে এখন সমস্ত বাধা কাটিয়ে প্রকল্পটি পুরোদমে চলছে। কার্তিক বর্তমানে টি-সিরিজের অন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন, সেটি শেষ করেই তিনি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র কাজ শুরু করবেন।।
উল্লেখ্য, ২০২১ সালে এই সিনেমাতে তার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল। যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং উত্তেজনা তৈরি করে। এখন সিনেমাটি আবারও মুক্তির জন্য প্রস্তুত।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন