ভোটের গাড়িতে বাধ্যতামূলক সিসিটিভি ও জিপিএস, নিরাপত্তা জোরদারে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ
কলকাতা, ২৭ মার্চ (হি. স.):- আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে ব্যবহৃত সমস্ত গাড়িতে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ব্যবস্থা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গাড়িতে আলাদা করে সিসিটিভি ক্যাম
নতুন নিয়ম


কলকাতা, ২৭ মার্চ (হি. স.):- আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে ব্যবহৃত সমস্ত গাড়িতে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ব্যবস্থা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গাড়িতে আলাদা করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যার অপারেটিং সিস্টেম সরাসরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি জিপিএসের মাধ্যমে গাড়ির গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, ভোটের সময় গাড়ির উপর হামলা বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সঠিক কারণ দ্রুত জানা সম্ভব হবে এই ব্যবস্থার মাধ্যমে। অতীতে একাধিকবার দেখা গিয়েছে, নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িগুলির উপর হামলার ঘটনা ঘটেছে এবং চালকরাও আক্রান্ত হয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।এই উদ্যোগের ফলে ভোটের সামগ্রী পরিবহণ আরও সুরক্ষিত হবে বলেই মনে করছে কমিশন। একইসঙ্গে, গাড়ির গতিপথ ও অবস্থান রিয়েল-টাইমে নজরদারিতে থাকায় যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।প্রশাসনের মতে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই আধুনিক প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নির্বাচনী নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande