মেখলিগঞ্জে স্কুলের কাছে মিলল মর্টার শেল
কোচবিহার, ২৭ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট এলাকায় একটি মর্টার শেল মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সরোহাটি নিউ প্রাইমারি স্কুলের কাছে সড়ক থেকে এটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সকালে
মেখলিগঞ্জে স্কুলের কাছে মিলল মর্টার শেল


কোচবিহার, ২৭ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট এলাকায় একটি মর্টার শেল মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সরোহাটি নিউ প্রাইমারি স্কুলের কাছে সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সকালে কিছু শিশু স্কুলের কাছে সড়কে খেলছিল। তখনই তারা মাটিতে পড়ে থাকা একটি আজব বস্তু দেখতে পায়। কিছু না বুঝেই তারা সেটি নিয়ে খেলতে শুরু করে। এটি দেখে স্থানীয় লোকজন ঘাবড়ে যান। পরে এটিকে মর্টার শেল হিসেবে শনাক্ত করে শিশুদের থেকে তড়িঘড়ি দূরে সরানো হয় এবং পাশের একটি ভুট্টা ক্ষেতে সুরক্ষিত রাখা হয়। এরপর রানীরহাট পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এলাকা ঘিরে ফেলে এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। মেখলিগঞ্জের গ্রাম পঞ্চায়েত সদস্য সুধীর রায় জানিয়েছেন যে, শিশুরা ওই মর্টার শেলটি নিয়ে খেলছিল। প্রশাসন মর্টার শেলটিকে নিজেদের সুরক্ষার ঘেরাটোপে নিয়ে নিয়েছে।

নির্বাচনের আগে এইভাবে মর্টার শেল মেলায় প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কোথা থেকে এল, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য মেলেনি। স্থানীয়দের একাংশের ধারণা, পাশ দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদীর স্রোতে ভেসে এটি এখানে আসতে পারে। আবার কারওর মতে, সড়ক নির্মাণের জন্য ফেলা পাথর ও মাটির সাথে এটি এখানে পৌঁছে থাকতে পারে। আপাতত পুলিশ প্রতিটি দিক খতিয়ে দেখছে এবং বম্ব স্কোয়াড না আসা পর্যন্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande