ক্যামেরুনের নাগরিক গ্রেফতার, পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় মামলা
আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ক্যামেরুনের নাগরিককে গ্রেফতার করেছে আমতলি থানার পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে
বিদেশি নাগরিক আটক


আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ক্যামেরুনের নাগরিককে গ্রেফতার করেছে আমতলি থানার পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই ব্যক্তিকে। আমতলি থানার টহলরত পুলিশ তাাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ক্যামেরুনের নাগরিক বলে দাবি করেন। কিন্তু তাঁর কাছ থেকে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত নথি দেখাতে পারেননি।

এরপরই পুলিশ তাঁকে আটক করে আমতলি থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে পাসপোর্ট আইনসহ প্রযোজ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কীভাবে সীমান্ত পেরিয়ে আগরতলায় প্রবেশ করেছে এবং তাঁর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার দুপুরে ধৃত বিদেশি নাগরিককে আদালতে তোলা হয় এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande