রামনবমীতে শুভেচ্ছা জানালেন বিহারের রাজ্যপাল
পাটনা, ২৭ মার্চ (হি.স.): বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন রামনবমী উপলক্ষে রাজ্য ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সামাজিক মাধ্যমের এক্স বার্তায় তিনি বলেন, পবিত্র রাম নবমী উপলক্ষে তিনি বিহারের মানুষ এবং দেশের সকল নাগরিককে
রামনবমীতে শুভেচ্ছা জানালেন বিহারের রাজ্যপাল


পাটনা, ২৭ মার্চ (হি.স.): বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন রামনবমী উপলক্ষে রাজ্য ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সামাজিক মাধ্যমের এক্স বার্তায় তিনি বলেন, পবিত্র রাম নবমী উপলক্ষে তিনি বিহারের মানুষ এবং দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম সত্য, ন্যায়, করুণা এবং সাহসের প্রতীক। রাজ্যপাল আরও বলেন, শ্রীরামের জীবন মানুষকে ধর্ম, কর্তব্য এবং উচ্চ নৈতিক মূল্যবোধের পথে চলার প্রেরণা দেয়। এই উপলক্ষে তিনি সকলকে শ্রীরামের আদর্শ অনুসরণ করে একটি সামঞ্জস্যপূর্ণ, ন্যায়ভিত্তিক ও গৌরবময় ভারত গড়ে তোলার আহ্বান জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande