মেদিনীপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত্যু কনস্টেবলের, আহত ৩
পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ (হি.স.): ঝড়ের তাণ্ডবে পুলিশের গাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো এক কনস্টেবলের। আগামী মাসেই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। আহত আরও তিনজন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানা এলাকায় ঘটনাটি ঘটে শ
মৃত্যু


পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ (হি.স.): ঝড়ের তাণ্ডবে পুলিশের গাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো এক কনস্টেবলের। আগামী মাসেই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। আহত আরও তিনজন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানা এলাকায় ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুড়গুড়িপাল থানার চাঁদড়ার সারেঙ্গাশোল এলাকায় ঝড়ের দাপটে গাছের ডাল ভেঙে পড়ে টহলরত পুলিশের গাড়ির উপর। গাড়িতে থাকা পুলিশকর্মীরা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় এক কনস্টেবলের।

অন্যদিকে, বেলদার রাধানগর এলাকায় বাড়ি ফেরার পথে ঝড়ে রাস্তায় পড়ে থাকা গাছে বাইকের ধাক্কায় আহত হন এক ভিলেজ পুলিশ। প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওই ভিলেজ পুলিশকে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande