
কলকাতা, ৩০ মার্চ (হি.স.): মঙ্গলবার মহাবীর জয়ন্তী। তার আগে সোমবার দুপুরেই মহাবীর জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, মহাবীর জয়ন্তীর এই শুভলগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেই সঙ্গে তাঁর পোস্টে ছিল- 'বাঁচো এবং বাঁচতে দাও'-এর বার্তাও। রাজ্যে সাম্প্রতিক এসআইআর পরবর্তী জটিল পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিঁধেই মুখ্যমন্ত্রী এমন কথা তাঁর পোস্টে লিখেছেন বলেই মনে করছেন অনেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়ে লেখেন, মহাবীর জয়ন্তীর এই শুভলগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান মহাবীরের শান্তি, সত্য ও অহিংসার শিক্ষা আমাদের সকলকে অনুপ্রাণিত করুক। জৈনধর্মের মূল মন্ত্র হলো শান্তি। এই পোস্টের শুরু এবং শেষে ছিল 'বাঁচো এবং বাঁচতে দাও'-এর বার্তা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ