
ধর্মনগর (ত্রিপুরা), ২৮ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মঙ্গলখালি গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে সক্রিয় ভূমিকা নিল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রাগনা এলাকা থেকে পাঁচ অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম জহর উদ্দিন ওরফে সাব উদ্দিন (৪২)। তাঁর বাড়ি মঙ্গলখালি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত আরও চার অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাঁদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানিয়েছেন, খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে। তিনি নিহতের পরিবার ও এলাকাবাসীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ঘটনার পর এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সতর্ক রয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ