বীরভূমে জমে উঠেছে নির্বাচনী প্রচার, জনসংযোগে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী
বীরভূম, ২৯ মার্চ (হি.স.): বীরভূমে জমে উঠেছে নির্বাচনী প্রচার। রবিবার সকালে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা স্থানীয় মাছ বাজারে যান, সেখানে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন তিন। শোনেন তাঁদের অভাব-অভিযোগের কথা। স্থানীয় মহিলাদের সঙ্গেও কথা বলেন
বীরভূমে জমে উঠেছে নির্বাচনী প্রচার, জনসংযোগে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী


বীরভূমে জমে উঠেছে নির্বাচনী প্রচার, জনসংযোগে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী


বীরভূম, ২৯ মার্চ (হি.স.): বীরভূমে জমে উঠেছে নির্বাচনী প্রচার। রবিবার সকালে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা স্থানীয় মাছ বাজারে যান, সেখানে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন তিন। শোনেন তাঁদের অভাব-অভিযোগের কথা। স্থানীয় মহিলাদের সঙ্গেও কথা বলেন তিনি। কৃষ্ণকান্ত সাহা বলেন, সকালে সাঁইথিয়ার মাছের বাজারে এসে মানুষের কথা শুনলাম, তাঁদের দুঃখ-কষ্ট বুঝলাম।

তিনি বলেন, এই এলাকার বিধায়ক গত ১০ বছর ধরে মানুষকে অন্ধকারে রেখেছেন। এখানকার মহিলারা বলছেন, পানীয় জলের, বিশুদ্ধ জলের ব্যবস্থা করতে হবে। তাঁরা বলেন, সকালে মাত্র ১ ঘণ্টা জল পাওয়া যায়। আমরা তাঁদের সমস্ত অভিযোগ শুনেছি এবং পশ্চিমবঙ্গে একটি ডাবল-ইঞ্জিন সরকার গঠনে সাহায্য করার জন্য তাঁদের অনুরোধ করেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande