বাইকে ধাক্কা গাড়ির, মৃত্যু ব্যবসায়ীর
পূর্ব বর্ধমান, ২৯ মার্চ (হি.স.): বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক আম ব্যবসায়ীর। রবিবার সকালে মেমারি-মালডাঙা সড়কে এই দুর্ঘটনায় প্রাণ হারান মন্তেশ্বরের মামুদপুর ২ পঞ্চায়েতের মোনাডাঙা গ্রামের বাসিন্দা বাবলু দফাদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল
বাইকে ধাক্কা গাড়ির, মৃত্যু ব্যবসায়ীর


পূর্ব বর্ধমান, ২৯ মার্চ (হি.স.): বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক আম ব্যবসায়ীর। রবিবার সকালে মেমারি-মালডাঙা সড়কে এই দুর্ঘটনায় প্রাণ হারান মন্তেশ্বরের মামুদপুর ২ পঞ্চায়েতের মোনাডাঙা গ্রামের বাসিন্দা বাবলু দফাদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মেমারি এলাকার একটি আমবাগান পরিচর্যার জন্য মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। ভাগরা ও ফতলপুর গ্রামের মাঝামাঝি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাবলু। স্থানীয়দের সহযোগিতায় মন্তেশ্বর থানার পুলিশ তাকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande