ডিমা হাসাওয়ে তুঙ্গে নিৰ্বাচনী প্ৰচার, ময়দানে শাসক বিজেপি, কংগ্রেস এবং এনপিপি
হাফলং (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : হাতে মাত্র দশ দিন। ৯ এপ্ৰিল রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই সময় নষ্ট না করে শাসক বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এনপিপি সব দলই প্রচার অভিযান তীব্র করে তুলেছে। বিজেপি উন্নয়নের খতিয়ান তুলে ধরে জনগণের কাছে গিয়ে ভোট চাইছে।
বিজেপি থেকে কংগ্রেসে যোগদান


হাফলং (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : হাতে মাত্র দশ দিন। ৯ এপ্ৰিল রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই সময় নষ্ট না করে শাসক বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এনপিপি সব দলই প্রচার অভিযান তীব্র করে তুলেছে।

বিজেপি উন্নয়নের খতিয়ান তুলে ধরে জনগণের কাছে গিয়ে ভোট চাইছে। অন্যদিকে এনপিপি পরিবর্তনের ডাক দিয়ে ভোট চেয়ে প্রচার চালাচ্ছে। এই অবস্থায় ১১৩ নম্বর হাফলং উপজাতি সংরক্ষিত আসনে লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

হাফলং আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তার মধ্যে বিজেপির রূপালি লাংথাসা, কংগ্রেসের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সদ্য-বিজেপিত্যাগী নন্দিতা গার্লোসা এবং এনপিপি-প্রার্থী ড্যানিয়েল লাংথাসা। তিন প্রার্থীর মধ্যে এবার ভোটের লড়াই হবে। তবে শেষ হাসি কে মারবেন তা সময়ই বলবে।

এদিকে বিজেপির প্রার্থিত্ব না পেয়ে মন্ত্রী নন্দিতা গার্লোসা এবার কংগ্রেসের টিকিট নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন। নন্দিতা দলে আসায় কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে এনপিপি দলকে নিয়ে জেলার যুব প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

কংগ্রেস এখন পর্যন্ত তেমন বড় নির্বাচনী জনসভার আয়োজন না করেনি। বিজেপি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন কেন্দ্রগুলিতে জনসভা করে চলেছে। এখন পর্যন্ত বিজেপির কোনও বড় নেতা পাহাড়ে প্রচার চালাতে না আসলেও দলীয় প্রার্থী রূপালি লাংথাসার হয়ে প্রচারে ব্যস্ত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ও পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন সহ পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্যরা।

আজ সোমবার পার্বত্য পরিষদের অধীনস্থ লাংটিং ও হাতিখালি দুটি আসনে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দেবোলাল গার্লোসা ডিমা হাসাও জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুনরায় বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। দেবোলাল বলেন, রাজ্যে পুনরায় ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ফিরছে। তাই উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থী রূপালি লাংথাসাকে ভোট দেওয়ার আহ্বান জানান দেবোলাল।

এদিকে নির্বাচনের মুখে সোমবার হাফলং রাজীব ভবনে কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসার উপস্থিতিতে পার্বত্য পরিষদের অধীনস্থ দলং কেন্দ্রের ৩০ জন বিজেপি কর্মী কংগ্রেসে যোগদান করেন। নন্দিতা গার্লোসা বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিমা হাসাও জেলায় প্রতিদিন কংগ্রেস দলে যোগদান করছেন অনেকে। রবিবার উমরাংসো মণ্ডল ও দিয়ুংব্রাতে বহু সংখ্যক লোক কংগ্রেস দলে যোগদান করার পর সোমবার লোদি ও দলং থেকে বহু সংখ্যক লোক কংগ্রেস পরিবারে শামিল হয়েছেন বলে জানিয়ে বলেন, কংগ্রেসের দরজা সবসময় সবার জন্য খোলা রয়েছে বলে মন্তব্য করে বলেন, নির্বাচনের প্রাকমুহূর্তে কংগ্রেস দলে এভাবে বহু সংখ্যক লোক যোগদান করায় দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এবং আগামী দিনে কংগ্রেস দলের জন্য তা অক্সিজেন হিসেবে কাজ করবে তা একপ্রকার নিশ্চিত বলে মন্তব্য করেন নন্দিতা গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande