আসানসোল দক্ষিণে প্রচারে গিয়ে ‘সন্ত্রাসের’ অভিযোগ অগ্নিমিত্রা পালের
আসানসোল, ৩০ মার্চ (হি. স.) :আসানসোল দক্ষিণ বিধানসভায় নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও ভয় দেখানোর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সোমবার রানিগঞ্জ গ্রামীণ এলাকার চেলোদ গ্রামে প্রচারে যান তিনি। অভিযোগ, গ্রামে ঢোকার
অগ্নি মিত্রা


আসানসোল, ৩০ মার্চ (হি. স.) :আসানসোল দক্ষিণ বিধানসভায় নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও ভয় দেখানোর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সোমবার রানিগঞ্জ গ্রামীণ এলাকার চেলোদ গ্রামে প্রচারে যান তিনি। অভিযোগ, গ্রামে ঢোকার পর তিনি দেখেন অধিকাংশ বাড়ির দরজা বন্ধ এবং খুব কম সংখ্যক মানুষ তাঁর সঙ্গে কথা বলেন।এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, গ্রামের গরিব মানুষদের তৃণমূলের কর্মীরা হুমকি দিয়ে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। ফলে সাধারণ মানুষ ভয়ে তাঁর সঙ্গে দেখা করতে বা কথা বলতে সাহস পাননি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী তাপস ব্যানার্জি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, গ্রামের অনেক মানুষ দিনমজুরির কাজে বাইরে থাকায় প্রচারের সময় বাড়িতে ছিলেন না, তবে পরে তাঁরা তাপস বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande